লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় মোটরসাইকেল চেকিংকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬ | ১১:১৯ দুপুর ২৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

অস্ত্রসহ গ্রেফতার আলমডাঙ্গায় মোটরসাইকেল চেকিংকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়মিত মোটরসাইকেল চেকিংকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের লাল ব্রিজ এলাকায় থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হলেন— ফরজ আলী (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে এবং রাজন আলী (২২), একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে।


জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না জানান, আলমডাঙ্গা শহরে নিয়মিত মোটরসাইকেল চেকিংয়ের দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার সকাল থেকে লাল ব্রিজ এলাকার পশুহাট যাত্রী ছাউনির সামনে অবস্থান করা হয়। এ সময় চুয়াডাঙ্গা দিক থেকে আসা একটি ওয়ান টেস্ট টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলকে থামিয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল বিল্লাল হোসেন চেকিং শুরু করেন।


চেকিংয়ের সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে দেহ তল্লাশি করে পকেট থেকে একটি কাটা ও দড়ি বাঁধা একটি প্রিমিয়াম গিয়ার উদ্ধার করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের সিট খুলে একটি চাপাতি ও একটি স্টিলের রড উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক হোসেন আলী ও এসআই ওয়াহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।


আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।