আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৫ মাদকসেবীর জেল-জরিমানা
আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৫ মাদকসেবীর জেল-জরিমানা
আলমডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৫ মাদকসেবীকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার আইলহাস-লক্ষিপুর এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার আইলহাস গ্রামের মৃত আনসার আলীর ছেলে আনারুল ইসলাম, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে শামীম রেজা, মৃত আরজ আলী মন্ডলের ছেলে নজরুল ইসলাম, হাসেম আলীর ছেলে জনি আলী এবং খাসকররা গ্রামের রাজ্জাক আলীর ছেলে রাজিবুল মালিথা দীর্ঘদিন ধরে আইলহাস-লক্ষিপুর এলাকার মাঠ ও বাগানে বসে গাঁজা সেবন করে আসছিল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তিওরবিলা ক্যাম্প পুলিশের এসআই মানিক কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় তাদের হাতেনাতে গ্রেফতার করেন।
পরে রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। আদালতে দোষ স্বীকার করলে প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা এখনও সংশোধন হবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাঠে-বাগানে বসে মাদক সেবনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেদিকে নজরদারি না রাখলে ভবিষ্যতে বড় বিপদ তৈরি হবে। প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে।
প্রশাসনের এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে