লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬ | ০৭:১২ বিকাল ২৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

মোবাইল কোর্ট আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি আটকপাট মাঠ এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই জনকে এক মাস ক‌রে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেলগাছি আটকপাট মাঠসহ আশপাশের এলাকায় কয়েকজন ব্যক্তি পুকুর খননের নামে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়।


এসময় পৌর এলাকার বন্ডবিল গ্রামের মৃত গোলাপ মন্ডলের ছেলে হাচান আলী (৩৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার টেংরামারি খেজুরতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সঠিক আলী (২৭)-কে আটক করা হয়। তারা কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই আশপাশের কৃষিজমির উর্বর মাটি কেটে গাড়িযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন।


আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাচান আলী ও সঠিক আলীকে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের দুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া একই মাঠ এলাকা থেকে রোয়াকুলি গ্রামের ইসলাম আলীর ছেলে রাসেদ আলী (২১)-কে আটক করে একই আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন,

“অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, আইন অমান্য করে কেউ যদি কৃষিজমি ধ্বংস করে ইটভাটা পরিচালনা কিংবা মাটি সরবরাহে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটাসহ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


অভিযান চলাকালে আলমডাঙ্গা থানার পুলিশ এসআই হাবীবসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করেন। 


ট্যাগসমূহ: #আলমডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।