লগইন
আলমডাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ হিসেবে পেঁয়াজ চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষনের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ০৪:৩৫ দুপুর ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ হিসেবে পেঁয়াজ চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষনের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ

আলমডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষকের হাতে এয়ার ফ্লো মেশিন তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এয়ার ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা। উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, জমির উদ্দিন, ইসমাঈল হুদা, রাশিদুল ইসলাম, সাইদুল ইসলাম, আইনাল হক, মিজানুর রহমান, সুরাপ আলী, আজগর আলী, মামুন হাসান, হুমায়ন আহমেদ, নাসির উদ্দিন, মিরাজুল হক, লোকমান হোসেন, গোলাপ মিয়া, ইখতিয়ার হোসেন, টগর আলী, দিলদার ও মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রফিকসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পেঁয়াজ চাষিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি উৎপাদিত ফসল সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়। কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের ফলে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক সুবিধা তৈরি হবে এবং পচন ও অপচয় কমবে। এতে কৃষকরা উৎপাদিত পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করে বাজারে ভালো দাম পাওয়ার সময়ে বিক্রি করতে পারবেন। কৃষকদের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তবে উৎপাদনের পর সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে সংরক্ষণকেন্দ্রে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এতে পেঁয়াজের পচন কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উৎপাদিত পেঁয়াজের সংরক্ষণ সুবিধা বাড়াতে কৃষকদের মাঝে এসব এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণকেন্দ্রে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এতে পেঁয়াজ পচে ও নষ্ট হওয়ার পরিমাণ কমবে এবং কৃষকরা দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বাজারজাত করতে পারবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।