লগইন
আলমডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ সিজন-২“র ট্রফি ও জার্সি উন্মোচন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ মে, ২০২৬ | ০৯:৩১ রাত ৪৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ সিজন-২“র ট্রফি ও জার্সি উন্মোচন

শরিফুল ইসলাম রোকন : আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনে উৎসবের আবহ ছড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২”-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। তরুণ ক্রিকেটপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে চ্যানেল ডি.ও’র আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস আর করতালির ধ্বনি।

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২’র ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমনি মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ডি.ও’র চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী হাসিবুল হক লিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএল কমিটির উপদেষ্টা ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, প্রবাসী ব্যবসায়ী খাইর”ল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীক, মোবাইল ব্যবসায়ী জুয়েল রানা এবং এপিএল’র সদস্য সচিব রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন “আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২’র পরিচালক মামুন অর রশিদ মন্ডল। হেলাল উদ্দিনের উপস্থাপনা উপস্থিত ছিলেন পাচলিয়া কিংসের রাশেদুজ্জামান রাজিব, মোমিন মালিথা লিজেন্ডের মাহমুদুল হক তন্ময় ও রোজা রাইডার্সের রেজাউল হক-সহ ১৬টি দলের মালিক, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এছাড়াও আলমডাঙ্গা ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। রঙিন আলো, উচ্ছ্বাস আর করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে প্রাণবন্ত। পরে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি করে এবং রাতে আতজ বাজি ফুটিয়ে সমাপ্ত করে।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আলমডাঙ্গার তরুণদের মেধা ও খেলাধুলার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।