লগইন
আলমডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০৬ দুপুর ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কয়েকদিন ধরে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসাকে ৪টি সাব-জোনে ভাগ করে ফুটবল, সাঁতার, কাবাডি, ভলিবল, দাবাসহ বেশ কয়েকটি খেলার সম্পন্ন করা হয়। গত কয়েকদিন ৪টি সাব-জোনে বিজয়ীদের মধ্যে উপজেলা পর্যায়ে ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে সোমবার বিকালে সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সকল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার ।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং মাদকসহ সকল খারাপ প্রভাব থেকে দূরে থাকতে পারবে। শিক্ষা ও খেলাধুলা পাশাপাশি চললে মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে উঠবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবসময় শিক্ষকদের সম্মান জানাতে হবে। শিক্ষকরা পথপ্রদর্শক, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করলে শিক্ষার্থীর চরিত্র সুন্দর হবে এবং জীবনে সফলতা অর্জন সহজ হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা আলমগীর হোসেন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সৃজনী মডেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ছড়াকার আহাদ আলী মোল্লা।

আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে আবুল কাশেম মোল্লা, ফজলুল হক শামীম, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম দিপু, দেলোয়ার হোসেন, তাইজাল হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবুল কাসেম, ফরিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, সিদ্দীকুর রহমান, আব্দুল হান্নান, শরিফুজ্জামান লাকি, মাহমুদুল হক খাঁন, আব্দুল হামিদ, খয়ের উদ্দিন, জিয়াউল হক, শাহাজান আলী, আমিনুল ইসলাম, আনন্দ কুমার, আজহারুল ইসলাম, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম, নুর মোহাম্মদ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনাকারী ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীক, মহসিন কামাল, ওয়েল চাদ, বুরহান উদ্দিন, আব্দুস সালাম, আবুল হাসান, রফিকুল ইসলাম, আবু শামা, রফিকুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ।

সকল প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার পুরস্কার তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।