আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শরিফুল ইসলাম রোকন : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলায় অংশ নেন উপজেলা প্রশাসন, পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি দল এবং আলমডাঙ্গা বণিক সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা।
খেলার মাঠে ছিল এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ। পেশাদার ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক নিয়মকানুনের চেয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগিই ছিল খেলাটির মূল আকর্ষণ। রেফারির সোহাগ আলী বাঁশি হাতে নিয়ে দায়িত্বে থাকলেও এ খেলায় যেন তার কোন দায়িত্ব ছিল না।
দুই দলে প্রায় অর্ধশত খেলোয়াড় মাঠে নেমে প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাটিকে কয়েকশ দর্শক উপভোগ্য করে তোলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ১-০ গোলে আলমডাঙ্গা বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের দলকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনূর আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্¦ল কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুন অর রশিদ মন্ডল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, নবনির্বাচিত কোষাধ্যক্ষ বেলাল হুসাইন, ক্রিয়া সম্পাদক হাবিবুর রহমান, মাসুদ রানা মাসুম, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌরসভার এসডিও বলরাম কুমার ঘোষ, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌর স্টাফ মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান জীবন, মনিরুজ্জামান, আবু সায়েম প্রমুখ।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত সবার মাঝে উপহার হিসেবে সাবান বিতরণ করা হয়। জাতীয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে প্রশাসন, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন
২ ঘন্টা আগে