আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে মুন্সি পশুহাট এলালা থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হকের ছেলে মানিক হোসেন(২২) একই গ্রামের বদর উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৫) ও খুদিয়াখালী গ্রামের আরমান আলীর ছেলে ইয়াছিন(১৯) বেশ কিছুদিন ধরে মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিল।
শনিবার রাতে মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে তাদের তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে ৫৫ গ্রাম উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।