লগইন
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬ | ০২:৪২ দুপুর ৬৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক

আলমডাঙ্গা থানা, ঘোলদাড়ি ও হাপানিয়া ক্যাম্প পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে। একজন পলাতক রয়েছে। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে কুমারী ইউনিয়নের দুর্লভপুর থেকে ট্যাপেন্টাডল, বিকেলে রুইতনপুর বাজার থেকে গাঁজাসহ শুকুর আলী ও ২৭ জানুয়ারি বলিয়ারপুর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীরকে গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে দুর্লভপুর গ্রামের শামসুল আলীর ছেলে মাদক ব্যবসায়ী হুদা আলী(৩৮) পালিয়ে যায়। তার ঘরের সানসেটের উপর থেকে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্দার করে পুলিশ। হুদা আলীকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে একইদিন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবায়দুল্লাহ আল মামুন রুইতনপুর বাজারের সোনার বাংলা ইঞ্জিনিয়ারিং এন্ড মেসিনারীজে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় রুইতনপুর গ্রামের পূর্বপাড়ার ইউনুস আলীর ছেলে শুকুর আলী(৩৫)কে ৩৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। শুকুর আলী বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ^াস মাদক ক্রয়বিক্রয়ের সংবাদ পেয়ে বলিয়ারপুর বাজারে অভিযান চালায়। বলিয়ারপুর বাজারের পাবলিক টয়লেটের সামনে থেকে গ্রামের দমদমাপাড়ার হাসিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন(৩৫)কে গ্রেফতার করে। তার দেহতল্লাসি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৯ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।