লগইন
আলমডাঙ্গায় ফাঁকা মাঠে গভীর রাতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ এপ্রিল, ২০২৬ | ০৮:০০ রাত ৫০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফাঁকা মাঠে গভীর রাতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চারিদিকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ—আর সেই নির্জনতার মাঝখানে একমাত্র একটি বাড়ি। ঠিক এমনই একটি স্থানে আলমডাঙ্গার বকসিপুর-মাজু মাঠে বসবাসকারী খামার ব্যবসায়ী মাসুদ রানার বাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

জানা যায়, উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের আবু মুসার ছেলে মাসুদ রানা দীর্ঘদিন ধরে বকসিপুর-মাজু মাঠের মধ্যে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে তিনি সেখানে একটি তিনতলা ভবন নির্মাণ করেন, যার সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। ভবনের দ্বিতীয় তলা আংশিক মেরামত করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। তার স্ত্রী আলমডাঙ্গা রেজিস্ট্রি অফিসে নকল নবীশ হিসেবে কর্মরত, ছেলে অনার্সে অধ্যয়নরত এবং মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তাদের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং লুঙ্গি উল্টো করে পরিধান করা ছিল, যাতে শনাক্ত করা কঠিন হয়। ডাকাতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৪০ বছর এবং বাকিদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

প্রথমে তারা বাড়ির বাইরের লাইট খুলে অন্ধকার সৃষ্টি করে এবং এরপর মেয়ের কক্ষে প্রবেশ করে। পরে মূল দরজা খুলে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা এবং স্ত্রী ও মেয়ের স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বকসিপুর গ্রামের ইউপি সদস্য বুলবুল সিরাজী সালাম জানান, “ঘটনাটি আমরা প্রথমে জানতাম না। পুলিশ আসার পর গ্রামের মানুষ বিষয়টি জানতে পারে।”

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।” পাশাপাশি তিনি এ ঘটনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।