লগইন
আলমডাঙ্গায় এসএসসিতে ইংরেজিতে দ্বিতীয়বার অকৃতকার্য : শিক্ষার্থীর আত্মহনন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ আগস্ট, ২০২৬ | ০৪:২৮ দুপুর ৬০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় এসএসসিতে ইংরেজিতে দ্বিতীয়বার অকৃতকার্য : শিক্ষার্থীর আত্মহনন

আলমডাঙ্গায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে দ্বিতীয়বার অকৃতকার্য হয়ে নুপুর কর্মকার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত নুপুর কর্মকার আনন্দধাম এলাকার স্বর্ণ ব্যবসায়ী খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, নুপুর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। খাতা চ্যালেঞ্জ করেও পাশ করতে পারেনি। এরপর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় একই বিষয়ে পুনরায় অংশ নিলেও এবারও অকৃতকার্য হয়। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল দেখে নুপুর মানসিকভাবে ভেঙে পড়ে। এ বছরও বড় ভাইকে বলে খাতা চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু গত দুই দিন পরিবারের সদস্যদের সঙ্গেও সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেনি।

বুধবার বিকেলে নুপুরের মা বাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। তার বড় ভাই খাবার খেয়ে দোকানে চলে যান। এ সময় নুপুর বাড়ির নিচতলায় একা ছিল। এই সুযোগে সে নিচতলার ছাদে ফ্যান লাগানো হুকের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাড়ে ৫টার দিকে এক বান্ধবী তার সঙ্গে দেখা করতে এসে নুপুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাঈল বিষয়টি নিশ্চিত করে জানান, আনন্দধাম এলাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।