লগইন
ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫২০ লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ এপ্রিল, ২০২৬ | ১১:৫৭ রাত ৩৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ডিজেল সিন্ডিকেটের দৌরাত্ম্য | ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫২০ লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধ বাণিজ্যের এক ভয়ংকর চিত্র উন্মোচিত হয়েছে। কৃষকের জন্য নির্ধারিত ডিজেল বেশি দামে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা ইশেলমারি গ্রামের মুত সুন্নত আলীর ছেলে আমিরুল ইসলাম একজন ইটভাটা ব্যবসায়ী। সে তার ইটভাটার জন্য তার নিজ উপজেলা থেকে তেল না নিয়ে আলমডাঙ্গা উপজেলার জিসান এন্টারপ্রাইজ থেকে দীর্ঘদিন ধরে জ্বালা‌নি তেল ডিজেল নিয়ে গিয়ে ইটভাটায় ব্যবহার ও বিক্রয় করে। ২১ এপ্রিল দুপুরে আলমডাঙ্গার এরশাদপুর জিসান এন্টারপ্রাইজ থেকে দুই ব্যারেলে ৪শ ৩০ লিটার জ্বালা‌নি তেল ডিজেল পাখিভ্যান যোগে মিরপর ইশেলমারী নিয়ে যাচ্ছিলেন। এসময় উপজেলার কালিদাসপুর গ্রামের কয়েকজন কৃষক পাখিভ্যানে দুই ব্যারেল ডিজেল দেখে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও কালিদাসপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারি কৃষি অফিসার আহসানুল হক শাহীনকে সংবাদ প্রদান করে। ইউনিয়নে ডিজেল বিক্রয় কেন্দ্রের ট্যাগ অফিসার উপসহকারি কৃষি অফিসার আহসানুল হক শাহীন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যারেলের ৪শ ৩০ লিটার ডিজেল জব্দ করেন এবং তেলে মালিক ইটভাটা ব্যবসায়ী আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ওই পথ দিয়ে পাইকপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে হাবিবুর রহমান মহন একটি পাখি ভ্যানযোগে তার দোকানে বিক্রয় করার উদ্দেশ্যে ৯০ লিটার জ¦ালানি তেল ডিজেল নিয়ে যাওয়ার সময় আটক হয়। হাবিবুর রহমান মহনের বিক্রয় করার জন্য নিয়ে যাওয়া ৯০ লিটার তেল জব্দ করে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযোগ উঠেছে, আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট চললেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে। কৃষকরা যখন সেচের জন্য হাহাকার করছেন, তখন এই চক্র গোপনে তেল সরিয়ে নিয়ে চড়া দামে বিক্রি করে অবৈধ মুনাফা লুটছে।

অভিযানে জব্দকৃত ৫২০ লিটার ডিজেল কালিদাসপুর ইউনিয়নের সরকারি বিক্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এই তেল কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম স্পষ্টভাবে সতর্ক করে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি বা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুসংগঠিত সিন্ডিকেটের অংশ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই অবৈধ বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়।

কৃষকের ঘামে ভেজা জমি যখন পানির অভাবে ফেটে চৌচির ঠিক তখনই কিছু লোভী হাত সেই পানির জ্বালানি চুরি করে নিচ্ছে। এই বৈপরীত্যই আজ আলমডাঙ্গার বাস্তবতা যেখানে প্রয়োজনের বাজারকে বন্দি করে রেখেছে মুনাফার কারবারিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৯ মিনিট আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

১ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

১ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

২ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

২ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৯ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৯ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।