লগইন
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬ | ০৮:১৪ সকাল ৭০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে আলমডাঙ্গা শহরের হাইরোডে পুরাতন রূপালী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কুষ্টিয়া জোন পরিচালক ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে এবি পার্টির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মুসাব ইবনে শাফায়েত, খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ইউনুস আলী, আলমডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মোখলেছুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল এবং পৌর জামায়াতের আমীর মাহের আলী।


উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মুসলিম উদ্দিন, উপজেলা যুববিভাগের সভাপতি তরিকুল ইসলাম, এবি পার্টির নেতা রাকিব আহমেদ, সাব্বিরসহ জামায়াত, খেলাফত মজলিস ও এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।