আলমডাঙ্গায় বিভিন্ন জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিভিন্ন জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
আলমডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জলাশয় নির্বাচন, পোনা সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা পরিষদের পুকুরে ৭০ কেজি, কুমারী ভি.টি.আই পুকুরে ৫০ কেজি, মধুপুর আশ্রয়ণের পুকুরে ৪০ কেজি, নারায়ণপুর আশ্রয়ণের পুকুরে ৫০ কেজি, গাংনী গুচ্ছগ্রাম জামে মসজিদের পুকুরে ৩০ কেজি এবং কুমার নদের মরা নদীর বন্ডবিল অংশে প্রায় ৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব জলাশয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়। সব মিলিয়ে বিভিন্ন জলাশয়ে প্রায় ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) ফারুক মহলদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, বিসিআইসি সার ডিলার আসিফ আল নুর তামিম, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, সরকারি জলাশয়সহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাছের অভয়াশ্রম ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
১১ ঘন্টা আগে