লগইন
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৮:৫৯ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শনকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁন, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আলমডাঙ্গা পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আলসার ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল মাহমুদসহ কর্মসূচিতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় হাত ধোয়ার গুরুত্ব, সঠিক নিয়ম ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয়।

বক্তরা বলেন, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ নানা পানিবাহিত ও সংক্রামক রোগ ছড়াতে পারে। তাই খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুর যত্ন নেওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাসে অভ্যস্ত করতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১০ মিনিট আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১০ মিনিট আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

১ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত  আসামী ফারুকসহ গ্রেফতার ৪

উচ্ছ্বসিত পর্যটন খাত

২ ঘন্টা আগে
উচ্ছ্বসিত পর্যটন খাত

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

২ ঘন্টা আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।