আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে সেলিমের ইটভাটার সামনে অভিযান চালিয়ে নওদা বন্ডবিল গ্রামের মারফত আলীর ছেলে আকরাম হোসেন (২৮) ও বজলুর রহমানের শিমুল হাসানকে (২৬) গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে হাজির করা হলে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার
১ ঘন্টা আগে