লগইন
আলমডাঙ্গায় ৪ বছরের শিশুর মৃত্যু রহস‌্য জনক মৃত‌্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৫৩ রাত ২৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৪ বছরের শিশুর মৃত্যু রহস‌্য জনক মৃত‌্যু

আলমডাঙ্গায় সাপের কামড়ের সন্দেহে মাবিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘরের ভেতর সাপ দেখতে পাওয়ার কিছুক্ষণ পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তবে সাপের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মাবিয়া খাতুন আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল মালিথাপাড়া এলাকার মো. আজাদ আলীর মেয়ে। সে স্থানীয় কাঠমিস্ত্রি কাওসারের নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে বাড়ির ঘরের মেঝেতে একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। মাবিয়ার বাবা আজাদ আলী সাপটিকে কয়েকবার তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু সাপটি ঘর থেকে বের না হওয়ায় একপর্যায়ে সেটিকে মেরে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরই শিশু মাবিয়া পেটব্যথার কথা জানায়। পরে সে বমি করতে শুরু করে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রাতেই তাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যান। সেখানে শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা মাবিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের ধারণা, ঘরে পাওয়া সাপটির কামড়েই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে সাপে কামড়েছিল কি না কিংবা তার মৃত্যুর প্রকৃত কারণ কী এ বিষয়ে চিকিৎসাগতভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মাত্র চার বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মাবিয়ার মৃত্যুর খবরে নওদাবন্ডবিল মালিথাপাড়া এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৬ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।