লগইন
আলমডাঙ্গায় ২ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার : সামারী ট্রায়ালে ১ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ | ০৫:৫৬ সকাল ৩০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার : সামারী ট্রায়ালে ১ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নাঈম আলী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারী ট্রায়ালের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এরশাদপুর চাষীপাড়ার মুকুল আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তার ছেলে নাঈম আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতে উদ্ধারকৃত টাপেন্টাডল জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম। তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পরে গ্রেফতার নাঈম আলীকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারী ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৩ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।