লগইন
আলমডাঙ্গার পরিচিত মুখ ইউসুফ আলী মোল্লার ইন্তেকাল: কেন্দ্রীয় এনসিপি ও চুয়াডাঙ্গার দুই এমপিসহ সর্বস্তরে শোক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ আগস্ট, ২০২৬ | ০৬:০৯ বিকাল ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার পরিচিত মুখ ইউসুফ আলী মোল্লার ইন্তেকাল: কেন্দ্রীয় এনসিপি ও চুয়াডাঙ্গার দুই এমপিসহ সর্বস্তরে শোক

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসানের পিতা, আলমডাঙ্গা শহরের পরিচিত মুখ, কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি এবং ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ইউসুফ আলী মোল্লা (৭৫) আর নেই। বুধবার (২৬ আগস্ট) সকালে ঢাকার কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তাঁর মৃত্যুতে আলমডাঙ্গার ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম ইউসুফ আলী মোল্লা আলমডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ার মরহুম মোফাজ্জেল আলী মোল্লার ছেলে। দীর্ঘদিন তিনি আলমডাঙ্গা বাজারে কাঁচামাল আড়ৎ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়ী মহলে তাঁর পরিচিতি ছিল দীর্ঘদিনের। কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

ব্যবসার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন ইউসুফ আলী মোল্লা। স্থানীয়দের কাছে তিনি ছিলেন স্পষ্টবাদী, সাহসী ও প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করতে তিনি পিছপা হতেন না। ইসলামী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন।

পরিবারিকসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন ইউসুফ আলী মোল্লা। পরে ডায়াবেটিসজনিত নানা জটিলতা দেখা দিলে তাঁকে ঢাকার কিডনি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর দুই ছেলে মোল্লা ফারুক এহসান ও মোল্লা ফারুক এলাহী। মোল্লা ফারুক এহসান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং মোল্লা ফারুক এলাহী চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

মরহুমের নামাজে জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের জোন পরিচালক ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর আমীর মাহের আলী, মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুই এমপির শোক: ইউসুফ আলী মোল্লার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর রুহুল আমিন।

এক যৌথ শোকবার্তায় দুই সংসদ সদস্য বলেন, “মরহুম ইউসুফ আলী মোল্লা ছিলেন দ্বীন প্রতিষ্ঠায় অকুতোভয় এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। ইসলামী সমাজ বিনির্মাণে তাঁর অপরিসীম ত্যাগ ও অনবদ্য অবদান আলমডাঙ্গাবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।”

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর নেক আমল কবুল এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউসুফ আলী মোল্লার মৃত্যুতে আলমডাঙ্গা হারাল পরিচিত এক ব্যবসায়ী ও সামাজিক-রাজনৈতিক অঙ্গনের এক প্রতিবাদী মানুষকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।