লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৬:৩১ সকাল ১৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কালিদাসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ ও ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে রূপনগর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে চুয়াডাঙ্গা-১ আসনকে একটি আদর্শ ও কল্যাণমুখী জনপদে রূপান্তর করা হবে।


তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। সাধারণ মানুষের মৌলিক অধিকার ও ন্যায্য সুযোগ নিশ্চিত করতে তিনি আপসহীনভাবে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন।

অ্যাডভোকেট রাসেল বলেন, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য থেকে মুক্ত একটি সুশাসিত সমাজ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, চুয়াডাঙ্গা- ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা ১ আস‌নের নির্বাচন পরিচালক মুসাব ইবনে শাফা‌য়েত, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। বক্তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।