লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রাসেলের সৌজন্য সাক্ষাৎ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ জানুয়ারী, ২০২৬ | ০১:১৭ দুপুর ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সাক্ষাত আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রাসেলের সৌজন্য সাক্ষাৎ


আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে তিনি প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


সৌজন্য সাক্ষাতে অ্যাডভোকেট রাসেল বলেন, দেশের রাজনীতিতে নৈতিকতা ও সৎ নেতৃত্ব ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না। দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


সৌজন্য সাক্ষাতে সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, মুর্শিদ কলিন, আল আমীন পরশ ও নাজমুল হক শাওন বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে প্রার্থী রাসেল তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভাবনার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা।


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য রহমান মুকুল, সহ-সভাপতি সোহেল হুদা, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার শরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা এবং সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, আল আমিন হোসেন, মুর্শিদ কলিন, সাইদুল ইসলাম ও মহিদুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।