লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও চোর বিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:০৭ দুপুর ২৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও চোর বিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার

আলমডাঙ্গায় মাদক ও চোর বিরোধী পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৬৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন এবং ১০টি চোরাই ১০টি কবুতর উদ্ধার করেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদপুর মাগুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রহমান মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে চোরাই ১০টি কবুতর উদ্ধার করে।

একই রাতে ছোটপুটিমারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রিয়াজ আলীর ছেলে খোকন আলী (২৮) ও আহাদ আলীর ছেলে সাহেব আলী (২৯) নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এদিকে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পোলাবাগন্দ গ্রামে অভিযান চালিয়ে মৃত মনছের আলীরর ছেলে ছারুয়াল আলী (৪৬) নামে একজনকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

অপরদিকে আলমডাঙ্গা থানার এসআই মো. নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেলগাছী গ্রামের মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে ইয়াবা ব্যবসায়ী নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও চারটি ব্যবহৃত পুরোনো মোবাইল ফোন উদ্ধার করে। জানাযায়, নিশিতা ইয়াসমিন ঐশি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ট্যাপেন্ডাটল ও গাজা বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার লিটন মন্ডল, খোকন আলী, সাহেব আলী ও ছারুয়াল আলীকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারী ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী নিশিতা ইয়াসমিন ঐশির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৪ সেপ্টেম্বর দায়ের করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।