আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে অভিযান চালিয়ে প্রাগপুর গ্রাম থেকে আমানকে ও রিফাত ও শিমুলকে আলমডাঙ্গা লালব্রিজ থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার ভালাইপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমানউল্লাহ আমান(২৬) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। সে এলাকায় খুচরা ও পাইকারী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে। বুধবার রাতে আলমডাঙ্গা থানার ওসমানপুর ক্যাম্প পুলিশের নবাব আলী অভিযান চালিয়ে প্রাগপুর গ্রাম থেকে আমান উল্লাহ আমানকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১ হাজার ২শ টাকা। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় আামানসহ ৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৫/৬ জনের নামে মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী অফিসার আলমডাঙ্গা থানার এসআই নাসির উদ্দিন এজাহার নামীয় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের লালব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ওই মামলার এজাহার নামীয় আসামী আসমানখালী বন্দরভিটা গ্রামের রিন্টুর ছেলে রিফাত হোসেন(২০) ও ইসলামপুর গ্রামের লিটন আলীর ছেলে শিমুল আলীকে(২২) গ্রেফতার করে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
৩৪ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১০ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে