আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রকিকে পাখিভ্যান প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রকিকে পাখিভ্যান প্রদান
মানবিকতা যখন রাজনীতির দেয়াল পেরিয়ে মানুষের পাশে দাঁড়ায়, তখনই তৈরি হয় সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এমনই একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পৌর জামায়াতের নেতৃবৃন্দ। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম রকি’র হাতে একটি পাখি ভ্যান ( ব্যাটারি চালিত ভ্যান) তুলে দেওয়া হয়। জীবিকার সংগ্রামে প্রতিনিয়ত লড়াই করা রকির জন্য এই সহায়তা যেন নতুন আশার আলো হয়ে আসে।
পাখিভ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর কর্মপরিষদ সদস্য মাও: শফি উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড আমীর আব্দুর রহিম এবং ওয়ার্ড সেক্রেটারি রুস্তম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রকির মতো সংগ্রামী মানুষদের স্বাবলম্বী করতে পারলে সেটিই হবে প্রকৃত মানবসেবা।
তিনি আরও বলেন, আমরা চাই, কেউ যেন অসহায় অবস্থায় পড়ে না থাকে। সমাজের প্রতিটি মানুষ যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারে এই লক্ষ্য নিয়েই আমাদের এমন উদ্যোগ।
পৌর আমীর মাহের আলী বলেন, এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং একজন মানুষের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা। আমরা চাই, রকি এই ভ্যানের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতে পারেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত রকি বলেন, যারা আমাকে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে। মানবিকতার এই ছোট উদ্যোগই যেন বড় পরিবর্তনের স্বপ্ন দেখায়। যেখানে কেউ অবহেলিত নয়, সবাই সমান মর্যাদার অধিকারী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৮ ঘন্টা আগে