লগইন
আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ এপ্রিল, ২০২৬ | ০২:৪৬ দুপুর ৬১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রঙিন সাজসজ্জা, ব্যানার, বেলুন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।


সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়, এটি মানুষ গড়ার কারিগর। আজ যারা বিদায় নিচ্ছ, তাদের সামনে নতুন পথ, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাবে।


তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই বিদায় কোনো শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো, সময়কে মূল্য দাও, শিক্ষকদের পরামর্শ মেনে চলো এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণে নিজেকে প্রস্তুত করো। আর নবীন শিক্ষার্থীদের বলবো শিক্ষাজীবনের শুরু থেকেই মনোযোগী হও। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি।


অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অমৃতা বিশ্বাস ও অবন্তি। তাদের সাবলীল সঞ্চালনায় পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, শহিদুল আলম, নজরুল ইসলাম, গুলশাহানারা, কাবেরী সুলতানা, শামীমা ইয়াসমিন, আলী কদর, সমীর কুমার সাহা, রাম কুমার সাহা, মিজানুর রহমান, অর্ণপূর্ণা সরকার, ছায়া রানী পাল, মাজেদুর রহমান, আফরিন সুলতানা, পারুলা খাতুন, শিলা খাতুন, আলামিন, মাসুদ রানা, সজীব হোসেন ও জান্নাতুল ফেরদৌসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে মিষ্টি খাওয়ায়ে বরণ করে নেওয়া হয়। পুরো আয়োজন বিদ্যালয় পরিবারের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।