লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬ | ০২:৪২ দুপুর ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কুমারী ইউনিয়ন পরিষদের পিছনে কুমারী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শারমিন আক্তার লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ভাই সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ।


এসময় তিনি বলেন, বিএনপি মানেই জনগণের দল। ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, নারীরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও ভোটের মাঠে নারীদের শক্তিশালী উপস্থিতিই বিএনপির বিজয় নিশ্চিত করবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সে জন্য সকলকে নিজ নিজ বাড়ি, প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের ভোট ধানের শীষ প্রতিকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।


মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সানোয়ার হোসেন লাড্ডু,উপজেলা মহিলা দলের আহবায়ক উম্মে রিফাত সুলতানা, কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল জোয়ার্দ্দার।


ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আবহায়ক শরিফুল ইসলাম মেম্বার, সাবেক ইউপি সদস্য জেসমিন আরা, ইউপি সদস্য রোকসানা খাতুন, জাহানারা খাতুন, আসান নূরী, বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডল, মুনসুর আলী, শুকচান মেম্বার, আইজাল হকসহ কুমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতাকর্মি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।