৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধুর বিরুদ্ধে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২, ২০২০
222
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধুর বিরুদ্ধে। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বাগুন্দা গ্রামে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ। নিহত সাহার বানুর (৫৫) একই গ্রামের গনজের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে শ্বাশুড়ি সাহার বানুর সাথে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়। পরে শ্বাশুড়ি সাহারবানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তার বোনের সাথে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধু সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিল সে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুত্রবধু সীমা খাতুন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ময়না তদন্তের পর বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram