৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার গোপালনগরে গলায় ফাস লাগিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২, ২০২০
309
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

বাড়াদী প্রতিদিন : আলমডাঙ্গার গোপালনগরে গলায় ফাস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

জানা গেছে গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপালনগর মাঠপাড়ার নিজাম উদ্দিনের ছেলে সুরুজ(২০) নিজ ঘরের বাশের আড়ার সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সুরুজের বাবা নিজামুদ্দিন জানায় আমি মাঠে ছিলাম সেখান থেকেই খবর পায় বাড়ি এসে দেখি আমার সুরুজ আর বেছে নেই।

প্রতিবেশীদের সাথে কথা হলে তারা জানায় সুরুজের শারীরিক সমষ্যা ছিলো যার কারনে হয়তোবা এমনটি ঘটেছে।

আলমডাঙ্গা থানার এস আই কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দিন শেষে সন্ধায় গ্রাম্য কবরস্থানে সুরুজের লাশের দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram