৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৬, ২০২০
276
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। রবি ২০২০-২১ মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পিঁয়াজ ও পরর্বতী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদনের লক্ষ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার মোট ৭ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিপ্রধান কর্মসূচির উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কৃষি প্রধান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান।

অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষক স্বপন কুমার খাঁ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন প্রমূখ। এ সময় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram