চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-১ এবং চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় এমপি মহোদয়গণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এমপিদের সঙ্গে চিকিৎসকদের সভা | ৩ ঘণ্টা সেবা না পেয়ে ফিরলেন রোগীরা
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের দীর্ঘ মতবিনিময় সভার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন কয়েক শ সাধারণ রোগী। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এই সভার কারণে হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছেন। জনসেবার কথা বলে সংসদ সদস্যদের এমন ‘পিক আওয়ারে’ সভা করা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ৬০০ রোগী সেবা নেন। গতকাল সকালে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা টিকিট কেটে লাইনে দাঁড়ালেও বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকেরা চেম্বার ছেড়ে হাসপাতালের সভাকক্ষে চলে যান। সেখানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা শুরু হয়। সভায় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসক ও নার্সরা অংশ নেন।
দীর্ঘ তিন ঘণ্টা চেম্বার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। জীবননগর থেকে আসা আবুল জলিল মিয়া আক্ষেপ করে বলেন, ‘রোজার দিনে কাজ কামাই করে আসলাম, কিন্তু ডাক্তার দেখা হলো না। একটা দিনই নষ্ট হলো। কারোর কোনো হুঁশ নেই।’ আলমডাঙ্গার নাগদহ গ্রাম থেকে আসা আমজাদ হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনসেবা করতে এসে সংসদ সদস্যরা এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করবেন ভাবিনি। এই সময়ে মিটিং করার কোনো মানে হয় না।’
বেলা আড়াইটার দিকে সভা শেষ হলেও চিকিৎসকেরা আর নিজ নিজ চেম্বারে ফেরেননি। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েক শ রোগী ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বলেন, সংসদ সদস্যরা ওই সময়েই মতবিনিময়ের জন্য সময় দিয়েছিলেন। ব্যস্ত সময়ে এমন কর্মসূচির কারণে চিকিৎসাসেবায় সাময়িক ব্যাঘাত ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখা হবে।
সূত্র: সেবা বন্ধ করে দুই এমপির সভা, ফিরে গেলেন রোগীরা (আজকের পত্রিকা)
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা
৭ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ঘিরে নাশকতার প্রস্তুতি : সাবেক ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুসহ আটক ৭
১ দিন আগে