৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩০, ২০২৫
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা(বিপিএম-সেবা)। সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে তারা একে একে পৌরসভা ও উপজেলার গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন। তারা প্রত্যেক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, শারদীয় দুর্গাপূজা কেবল এক সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ভ্রাতৃত্বের মহোৎসব। এখানে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি থাকবে, যাতে কেউ শান্তি-শৃঙ্খলা নষ্ট করার সুযোগ না পায়। সাধারণ জনগণকে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তার আহ্বান জানান তিনি।


পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা(বিপিএম-সেবা) জানান, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে । আলমডাঙ্গার মানুষ নিশ্চিন্ত থাকুন পূজার প্রতিটি মুহূর্তকে নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। আমাদের একটাই লক্ষ্য শান্তি, সম্প্রীতি আর আনন্দের মেলবন্ধন।

এসময় উপস্থিত র্ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম), আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, জেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব হিরা লাল, পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সহসভাপতি স্বাধীন অধিকারী, জেলা সদস্য পলাশ কুমার সাহা, পরিমল কুমার কালু ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, ষ্টেশনপাড়ার মন্দির কমিটির সভাপতি জয় কুমার বিশ^াস, সাধারন সম্পাদক দেবদাস কুমার বেত, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বেত, চিরন কুমার বেত প্রমুখ।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram