৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২৫
42
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর ভক্তদের ভক্তিমুখর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠেছে আলমডাঙ্গা উপজেলা । হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চারপাশে এখন উৎসবের আমেজ। উপজেলার প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জা আর আনন্দ-উচ্ছ্বাসের আয়োজন। পৌরসভাসহ উপজেলার মোট ৩৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। পূজা মণ্ডপে ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠেছে এলাকা। পরিবার-পরিজন নিয়ে আসছে দর্শনার্থীরা। চারপাশে কাশফুল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে যেন সৃষ্টি হয়েছে এক অন্য রকম আবহ। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর শারদীয় দুর্গাপূজা তাদের জীবনে নতুন আনন্দ, শান্তি আর ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে।

এই ই প্রাণোচ্ছল পরিবেশে ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তাঁর আগমনে ভক্তদের ভিড়, ঝলমলে আলোকসজ্জা ও ঢাকের বাদ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ভক্তরা মনে করেন, তাঁর উপস্থিতি পূজা মণ্ডপে নিরাপত্তা ও আশ্বাসের দৃঢ় প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে। এসময় তিনি বলেন, এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য আলমডাঙ্গায় তৈরি হয়েছে, তা সত্যিই অনন্য। আমি চাই কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ঐতিহ্য।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা জামায়াতের সমাজকল্যান বিয়ষক সম্পাদক আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ কে এম আব্দুর রহমান, বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদসহ দায়িত্বশীলগণ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram