আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর আগমনে প্রস্তুতি সভা

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, আর বসে থাকার সময় নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। পাশাপাশি শামসুজ্জামান দুদু ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জহুরুল ইসলাম বিশ্বাস, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল হক, বিএনপি নেতা মিজানুর রহমান, আসমান আলী, মোঃ গণি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম।
বিএনপি নেতা হাসানুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা রানা মেম্বার, বজলু মেম্বার, বিল্লাল হোসেন, আরজান আলী, লালু, ফারুক, আলিম, ইবলুল মালিতা, হাফিজ উদ্দিন, ইউনুছ আলী, ফয়জদ্দিন ও ছাত্রদল নেতা প্লাবন।












