১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপে দুইটি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১১, ২০২৫
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে দুইটি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ আগস্ট দুপুরে শহরের আনন্দধাম সড়কের মডার্ন বেকারি ও রাজধানী ক্যাফে এন্ড চাইনিন্স রেস্টুরেন্টে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করেন। শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল আলমডাঙ্গা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিনে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মডার্ন বেকারিতে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপ পাওয়ায় বেকারির মালিক ফিরোজ হোসেনকে ভোক্তাধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭,৩৮,৩৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এরপর আলমডাঙ্গা সরকারি কলেজ রোডে রাজধানী ক্যাফে এন্ড চাইনিন্স রেস্টুরেন্টে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপ ও লাইসেন্স না থাকা মালিক মিরাজুল ইসলামকে একই আইনে ৬ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram