৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী জুয়েল রানা গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৩, ২০২৫
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অর্ভিাযান চালিয়ে বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে ২৫ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ২১ জুলাই সোমবার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলা বেলগাছি গ্রামের বাজারপাড়ার চান্দালীর ছেলে জুয়েল রানা(৩০) বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। জুয়েল রানা এলাকায় খুচরা ও পাইকারী মাদক বিক্রয় করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স নিয়ে বেলগাছি মালিথাপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram