১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবসে আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জুলাই ১৮, ২০২৫
195
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই ২০২৫ খ্রি. বুধবার শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন শাহ মুহাম্মদ হাফিজ উদ্দিন, মাহদী হাসান, মুহাম্মাদ আব্দুল্লাহ, মোঃ সোহেল রানা, তাওহিদ খান, তাওহীদুজ্জামান রাব্বী, মুহাম্মাদ মাহফুজ ও আফনাব আহমেদ নাহিয়ান। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক পর্যালোচনা ও শিক্ষা তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন শায়খ ইমদাদুল হক। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর স্বরচিত কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী। সবশেষে মুফতি মাহদী হাসানের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ তানজিল আহমদ, সালাউদ্দীন আহমেদ , ফারহান জাহিদ আরাফ, মোঃ নাফিজ উদ্দিন, কাজী রোহান, আব্দুল্লাহ জুবায়ের সম্পদ, জাওয়াদ শেহেরান ওয়াজি, হুমাইদ আজীজ, মোঃ ওহি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram