লগইন
২৪ ঘণ্টায় ১১ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬ | ০৯:২১ সকাল ৫৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শৈত্যপ্রবাহ | ২৪ ঘণ্টায় ১১ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় তীব্র ডায়রিয়া ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শিশুদের অধিকাংশেরই বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। তীব্র শীত এবং ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিশুরা এই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে ১১ জন নতুন রোগী ভর্তি করা হয়েছে।


হাসপাতালে অবস্থানরত জামজামির রাবেয়া খাতুন , সপ্না বেগম, হারদীর তন্বীসহ কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ করেই শিশুরা বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হচ্ছে। শরীর দ্রুত নিস্তেজ হয়ে পড়ায় তারা হাসপাতালে নিয়ে এসেছেন। তবে প্রয়োজনীয় ওষধ ও স্যালাইন সরবরাহ থাকলেও রোগীর চাপ বেশি থাকায় তারা কিছুটা আতঙ্কিত।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শীতের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. শারমিন আক্তার জানান, "শীতকালীন আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে পর্যাপ্ত খাবার স্যালাইন, ইন‌জেকশন, সিরাপসহ প্রয়োজনীয় ওষধ মজুত রয়েছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।"


তিনি কিছু জরুরি পরামর্শ দিয়েছেন:

  1. বিশুদ্ধ পানি পান: শিশুদের সবসময় ফোটানো এবং বিশুদ্ধ পানি পান করাতে হবে।
  2. খাবারের সতর্কতা: বাসি বা খোলা খাবার কোনোভাবেই খাওয়ানো যাবে না।
  3. উষ্ণতা বজায় রাখা: শিশুদের বুক ও মাথায় যেন সরাসরি ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
  4. ওরস্যালাইন: পাতলা পায়খানা শুরু হলেই পরিমাণমতো ওরস্যালাইন খাওয়াতে হবে এবং অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে আনতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।