লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

৯ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ মুন্নি খাতুন ও তারেক সরদার গ্রেফতার

আলমডাঙ্গার স্টেশনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত  মুন্নি খাতুন (৫৫) ও তার সহযোগী মোঃ তারেক সরদার (৪০) কে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার ও ফোর্স স্টেশনপাড়াস্থ বিপুলের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মুন্নি খাতুন আলমডাঙ্গা স্টেশনপাড়ার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত মোট ৯টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় কখনো ২০১৮ সালের নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আবার কখনো ১৯৯০ সালের আইন অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে ২০২৩ সালের ৬ নভেম্বরেও মামলা রুজু হয়, যার মধ্যে বেশিরভাগ মামলাই চার্জশিটভুক্ত। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি এলাকার ‘মাদক সম্রাজ্ঞী’ নামেই পরিচিত।

অন্যদিকে গ্রেফতারকৃত মোঃ তারেক সরদার (৪০), পিতা মৃত মধু সরদার, মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আলমডাঙ্গায় অবস্থান করে আসছিলেন। তার বিরুদ্ধেও মাদক, চুরি ও ডাকাতিসহ অন্তত ৬টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আবার কয়েকটিতে তিনি সন্দেহভাজন থাকলেও অব্যাহতি পেয়েছেন।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানাসূত্রে জানা গেছে, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৯ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৯ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।