লগইন
৯৯৯ কল দিয়ে জোরপূর্বক দোকান ভাঙ্গা ঠেকালেন ব্যবসায়ী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
৯৯৯ কল দিয়ে জোরপূর্বক দোকান ভাঙ্গা ঠেকালেন ব্যবসায়ী

আলমডাঙ্গা বলেশ্বরপুর গ্রামে জেলা পরিষদের বরাদ্ধকৃত জমির দোকান ভাঙ্গা ঠেকাতে না পেরে ৯৯৯ কল দিয়ে দোকান রক্ষা করলেন ব্যবসায়ী কোকিল। ১৭ এপ্রিল দুপুরের পর কোকিলের নামে জেলা পরিষদের বরাদ্ধকৃত ওই জমির ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠে গ্রামের রোকনুজ্জামনে বিরুদ্ধে। কোকিল ওই খাস জমিতে তার পিতার মৃত্যুর পর থেকে ব্যবসা করে আসছে ।

জানাগেছে, উপজেলার বলেশ^রপুর গ্রামের মৃত রবিউল মন্ডল দীর্ঘ ৩০ বছর ওই জমিতে ব্যবসা করার পর তিনি মৃত বরণ করেন। পরে মৃত রবিউল মন্ডলের ছেলে কোকিল প্রায় ২০ বছর ব্যবসা করে আসছে। কয়েক বছর আগে কোকিল ওই জমি জেলা পরিষদের নিকট থেকে নিজ নামে বরাদ্ধ নেয়। ওই জমির পাশেই একই গ্রামের মৃত রবিউল হকের ছেলে রোকনুজ্জামানের নিজ নামীয় জমি আছে। বেশ কয়েক বছর ধরে রাস্তার পাশে কোকিলের নামে বরাদ্ধকৃত জেলা পরিষদের ওই জমি রোকনুজ্জামান দখল করার পায়তারা করে আসছে। ২০২০ সালে ওই জমি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ওই জমিতে দোকান ঘর নির্মান করা হচ্ছে মর্মে অভিযোগ জানায়।

পরে ঘোলদাড়ি ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা তদন্ত করে জেলা পরিষদের জমি কোকিলের নামে বরাদ্ধ দেওয়া হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরন করে। কোন কিছুতে কোন কাজ না হলে গতকাল রোকুজ্জামান ওই দোকান ভেঙ্গে দিয়ে মাটি ভরাট শুরু করে।

রোকনুজ্জামান সরকারের নিয়ম কানুন না মেনে গ্রামে পুকুর কেটে মাটি উত্তোলন করছে। সেই মাটি ফেলার সময় কোকিলের দোকান ভেঙ্গে দেওয়ার চেষ্ঠা করে রোকনুজ্জামান। দোকান ভাঙ্গা ঠেকাতে না পেরে কোকিল ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা চান। সঙ্গে সঙ্গে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোকিলের দোকান রক্ষা করে। পরে বিকালে কোকিল আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪৩ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪৪ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।