লগইন
৬ দেশের ক্রস বর্ডার সংযোগ স্থাপনে বড় চীনের বিনিয়োগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
৬ দেশের ক্রস বর্ডার সংযোগ স্থাপনে বড় চীনের বিনিয়োগ

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাথে ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনের ক্রস বর্ডার সংযোগ স্থাপনসহ উপ-আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম হবে।

এ বিষয়ে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে আনুমানিক খরচ হবে ৩ হাজার ৫৮৬ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৬১৫ কোটি ৪৯ লাখ টাকা, বাকি ২ হাজার ৯৭০ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দেবে চীন নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আশা করছি, পূর্বদিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে, ভুটান, আসাম, ত্রিপুরা, নেপালের সঙ্গে। পূর্বদিগন্তে আমরা যেতে চাচ্ছি। এটা ক্রস বর্ডার রোড হবে। চীনের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে আজ হয়তো একটু উত্তেজনা তাকলেও আগামীতে আশা করি এমন পরিস্থিতি থাকবে না। এ রাস্তাটির দৈর্ঘ্য ৫৬.১ কিলোমিটার। এটাকে চার লেনে উন্নীত করা হবে। সব আন্তঃজেলা, আন্তঃদেশ এবং আন্তর্জাতিক সড়ককে চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। এটা আমাদের জাতীয় লক্ষ্য।’

সূত্র মতে জানা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। সিলেট জেলার সিলেট সদর, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হবে। চলতি বছরের এপ্রিল থেকে আগামী ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটির প্রধান কার্যক্রমের মধ্যে- সড়ক পেভমেন্ট নির্মাণ ৫৬ দশমিক ১৬ কিলোমিটার, মাটির কাজ ৫৫ দশমিক ৪৩ লাখ ঘনমিটার, এসফল্ট প্লান্ট ও ইমালসন প্লান্টসহ রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ একটি, ব্রিজ (২১টি) ১ হাজার ৯৩৯ দশমিক ৮৪৯ মিটার, কালভার্ট নির্মাণ (৪৯টি) ৬২৫ দশমিক ৫ মিটার, ফুটওভার ব্রিজ নির্মাণ, ৩৬৫ দশমিক ৭৬ মিটার, টোল প্লাজা নির্মাণ একটি, এক্সেল লোড নির্মাণ একটি, প্রকল্পের জনবলের বেতন-ভাতা (প্রেষণে) ১৪৪০ জনমাস, আউটসোর্সিং জনবল ১৫০০ জনমাস, নির্মাণ তদারকি পরামর্শক সেবা ৯৩৬ জনমাস, এনজিও সেবা (রি-সেটেলমেন্ট কাজের জন্য) ৫৯৫ জনমাস, যানবাহন সংগ্রহ (৩টি জিপ, ৬টি ডাবল কেবিন পিক-আপ, একটি মাইক্রোবাস ও ৬টি মোটরসাইকেল) ক্রয় ১৬টি, কম্পিউটার একসেসরিজ, অফিস সরঞ্জাম, ফার্নিচার এবং টেলিফোন সরঞ্জাম ক্রয় ৩৮৭টি, ভূমি অধিগ্রহণ, রি-সেটেলমেন্ট, ইউটিলিটি শিফটিং ইনসিডেন্সিয়াল (সড়ক নিরাপত্তা বেষ্টনি, সাইন-সিগনাল, বাস-বে, ড্রেন নির্মাণ) কাজ সম্পন্ন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।