লগইন
২১ আগস্টে ছাত্রলীগের আলোচনা সভায় করোনা আক্রান্ত সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
২১ আগস্টে ছাত্রলীগের আলোচনা সভায় করোনা আক্রান্ত সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন করোনা ভাইরাস আক্রান্ত হয়েও অংশগ্রহন করলেন ছাত্রলীগের কর্মসূচীতে। শুক্রবার রাতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ছাত্রলীগের উদ্যোগে শোক শোভাযাত্রার শেষে আলোচনা

সভায় অংশগ্রহন করেন সংসদ সদস্য।শোভাযাত্রা গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্যর বাসভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবের

সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও গাংরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ ছাত্রলীগের নেতা কর্মীরা।সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ার কারনে ২১ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কোন কর্মসূচী হাতে নেননি। তবে পজেটিভ রির্পোট

পাওয়ার ৯ম দিনে এই কর্মসূচিতে অংশগ্রহন করায় চলছে আলোচনা-সমালোচনা। এসময় রুম আইসোলেশনে থাকার কথা। কিন্তু ১৪ দিন পার না হতেই জনসমাগমে আসায় অনেকেই মন্তব্য করেছেন একজন সংসদ সদস্য

এমন কাজ করলে কে শুনবে কার কথা?।

সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বলেন, সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান খোকনসহ পরিবারে করোনা সংক্রমিত হয়েছেন। তার বাসা লকডাউন করা হয়েছে 14 জনের জন্য সংসদ সদস্য দায়িত্বশীল হয়ে লকডাউন না মানলে কি করার আছে জানালেন সিভিল সার্জন।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার শাহনেওয়াজ বলেন, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের বাসা লকডাউন করার মাত্র 9 দিন হয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশ মানা উচিত। এই অবস্থায় কর্মসূচীতে যাওয়াটা আসলে ভালো দেখায় না, তবে আশা করি

পরবর্তীতে তিনি আরো বিচক্ষনতার পরিচয় দিবেন।

করোনা আক্রান্ত অবস্থায় সংসদ সদস্য এমন কর্মসূচীতে কিভাবে অংশগ্রহন করলেন জানতে সেল ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

উল্লেখ্য, ৭৪ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের

সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান। তাঁর স্ত্রী লাইলা আরজুমান, ছেলে

সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি করোনা পজিটিভ। পরিবারের

সদস্য ছাড়াও ব্যক্তিগত গাড়িচালকসহ ৭ করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৩ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৪ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৫ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৫ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৬ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৭ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৮ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।