সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২০১৭ সালের ৩৮তম বিসিএস-এ আলমডাঙ্গা উপজেলায় উত্তীর্ণ ১০ কে ফুলেল অভ্যর্থনা
২০১৭ সালের ৩৮তম বিসিএস-এ আলমডাঙ্গা উপজেলায় উত্তীর্ণ ১০ জনকে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা হয়েছে। ২৩ আগস্ট আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান উত্তীর্ণদের বাড়ি বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি সকলের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
আলমডাঙ্গা উপজেলার ৩৮তম বিসিএস-এ উত্তীর্ণরা হলেন, আলমডাঙ্গা গোবিন্দপুরের নজরুল ইসলামের মেয়ে নাসরিন সুলতানা প্রমা (অডিট এন্ড অ্যাকাউন্টস), বেগুয়ারখাল গ্রামের আব্দুর রহিমের ছেলে রুহুল আমিন ( এডুকেশন টিটিসি) ,
তিওরবিলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে এম জে সোহেল ( বাংলাদেশ পুলিশ ),
মাজু গ্রামের মীর নজীবুল ইসলামের ছেলে মীর রাকিবুল ইসলাম রবিন ( অ্যাগ্রিকালচার),
বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাগীব ইসলাম এডুউকেশন)
মাজহাদ গ্রামের ইকবাল আহমেদের মেয়ে আয়েশা সিদ্দিকা ( অ্যাসিস্ট্যান্ট সার্জন),
পাইকপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে আকতার বানু ( এডুকেশন),
ভোগাইল বগাদী গ্রামের আজিজুল হকের ছেলে নিলন আলী ( রোডস এন্ড হাইওয়ে),
বোয়ালিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে শিউলী আক্তার ( এডুকেশন)
ও বামানগরের জাবাইরুল ইসলামের মেয়ে নাজনীন সুলতানা ( এডুকেশন)।
প্রসঙ্গত, অ্যাকাউন্ট এন্ড অডিট বিভাগে সম্মিলিতভাবে প্রথম হয়েছেন আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের নাসরিন সুলতানা প্রমা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৫ ঘন্টা আগে