লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
১২ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে মন্ডলী নিলেন রোয়াকুলি গ্রামের আসমান আলী

১২ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের আসমান আলী। ১২ এপ্রিল শনিবার ১২ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আসমান আলীকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গত ২২ নভেম্বর আসমান আলীর পিতা মঙ্গল আলী মৃত্যু বরণ করেন। পিতার উত্তরসরী হিসাবে ছোটভাই আনিসুর রহমানের সম্মতিক্রমে পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডল প্রধানদের খানা দিয়ে মন্ডলী প্রধান গ্রহণ করেন।


রোয়াকুলি গ্রামের ভারপ্রাপ্ত প্রধান রেজাউর রহিমের সভাপতিত্বে মন্ডলী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন এসময় তিনি বলেন, এখানে ১২ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনারা চাইলে আপনাদের ১২টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সামসুজ্জোহা সাবু, গোবিন্দপুর গ্রামের মন্ডল প্রধান ও আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম, রিকাত আলী, সিতাব আলী, দৌলত আলী, দেলোয়ার হোসেন, শাহাদত হোসেন, বজলুর রহমান, আলতাফ হোসেন, ফরিদপুর গ্রামের এমদাদুল হক ঝন্টু, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, জুড়োন মালিথা, আব্দুর রাজ্জাক, সেকেন্দার আলী।

ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান মনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মাদারহুদা গ্রামের সাইফুল আহমেদ, আলা উদ্দিন, আনন্দবাস গ্রামের নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, গোপাল নগরের আতিয়ার রহমান, আনিস উদ্দিন, বাড়াদি গ্রামের সিদ্দিক আলী, ছাত্তার আলী, দেঘলডাঙ্গা গ্রামের শমসের আলীসহ ১২ গ্রামের দুইশতাধিক মন্ডল প্রধান উপস্থিত ছিলেন। ১২ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে আসমান আলীকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।