লগইন
১০ হাজার বিদেশি হজযাত্রীকে ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ধর্ম
১০ হাজার বিদেশি হজযাত্রীকে ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃসৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ পেলেন বিদেশি হজযাত্রীরা। প্রায় ১০ হাজার বিদেশি হজযাত্রী ইতোমধ্যেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় সাত মাস ধরে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর ওমরাহ পালন করতে যাচ্ছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক উপ-মন্ত্রী আমর আল মাদ্দাহ জানিয়েছেন, সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের অবশ্যই তিনদিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। ওমরাহ পালনের আগে সবাইকে অবশ্যই স্বাস্থ্যগত বিধি-নিষেধ মেনে চলতে হবে। তাদেরকে ১০ দিন সৌদি আরবে অবস্থানের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আল মাদ্দাহ জানিয়েছেন, ৫০ বছরের বেশি বয়সী বা তরুণ হজযাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা চালিয়ে যাওয়া হবে। কারও দেহে করোনা সংক্রমণ ধরা পড়লে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।

প্রতি বছর লাখ লাখ মুসলিম ওমরাহ ও হজ পালনের উদ্দেশে সৌদি আরবে সফর করে থাকেন। দু'টি রীতিই প্রায় একইভাবে পালন করা হয়, যদিও হজ বছরে একবার অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা বেশ দীর্ঘ। এছাড়া জীবনে অন্তত একবার সব মুসলিমকেই সামর্থ্য থাকলে হজ পালন করতে হবে বলে ইসলামের বিধান রয়েছেগত মাসে নিজ দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল সৌদি আরব।

সে সময় ওমরাহ পালনে হজযাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ফলে প্রতিদিন ৬ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার সৌদির বাইরে থেকেও হজযাত্রীরা ওমরাহ পালনের সুযোগ পেলেন। গত বছর এই উপসাগরীয় দেশটিতে ১ কোটি ৯০ লাখ হজযাত্রী ওমরাহ পালন করেছেন। মহামারি শুরুর আগে পবিত্র মক্কা-মদীনার ১৩শ'র বেশি হোটেল এবং কয়েকশ স্টোর হজযাত্রীদের সেবায় নিয়োজিত ছিল। কিন্তু গত কয়েক মাসে এই চিত্র একেবারেই পাল্টে গেছে। সর্বত্রই নীরবতা চোখে পড়েছে।তবে হজ ও ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও কাবা স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৩১ মিনিট আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৩১ মিনিট আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৩ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৭ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৭ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৮ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৮ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।