লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

১০ টাকা না পেয়ে অভিমান, চুয়াডাঙ্গায় বিষ পান করল শিশু রাকিব

মায়ের কাছে মাত্র ১০ টাকা চেয়ে না পেয়ে চরম অভিমান থেকে বিষ পান করেছে রাকিব (১০) নামের এক শিশু। চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে গতকাল শনিবার (১ নভেম্বর) সকালে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশু রাকিব মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদী মাঠপাড়ার জসিম উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে রাকিব তার মায়ের কাছে ১০ টাকা চায়। মা টাকা না দেওয়ায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সে তার মাকে জিজ্ঞাসা করে, 'আমি মারা গেলে কি হবে?' জবাবে মা কারণ জানতে চাইলে রাকিব জানায়, সে বিষ পান করেছে।

এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে সে কোন বি*ষ জাতীয় পদার্থ খেয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে অচেতন ছিল। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে সে কোনো বিষ জাতীয় পদার্থ খেয়েছে। দ্রুত তার পাকস্থলী ওয়াশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির চিকিৎসা চলছে। তবে সামান্য টাকা না পেয়ে একটি শিশুর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা সমাজে গভীর চিন্তার খোরাক জোগাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।