লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

হাটবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায়  স্কুলছাত্র সোয়াদের করুণ মৃত্যু, আহত তিন

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ও মেহেরপুরের গাংনী সড়কের হাটবোয়ালিয়া কামাল "স" মিলের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র আঠারো বছরের প্রাণবন্ত তরুণ সোয়াদ আহমেদ চিরবিদায় নিলেন রক্তাক্ত এক সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে।

নিহত সোয়াদ গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী দুলাল মালিথার ছোট ছেলে। বয়স মাত্র আঠারো, অথচ জীবন থেমে গেল একটি মুহূর্তের অসাবধানতায়।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাহাদুর (২২), সাগর (১৬) এবং রনি (২৫)। স্থানীয়রা জানায়, সোয়াদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে হাটবোয়ালিয়া বাজার থেকে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা কামাল "স" মিলে পৌঁছলে গাংনী থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় চারজন ছিটকে পড়ে সড়কে। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন।

সোয়াদের মৃত্যুতে তার গ্রাম ভোলাডাঙ্গা ও আশপাশের এলাকা এক শোকভারী নীরবতায় ঢেকে গেছে। স্বজনদের কান্না আর বন্ধুদের স্তব্ধ দৃষ্টি—সবকিছু যেন প্রমাণ করছে, কতটা অকালেই থেমে গেল এক তরুণ জীবনের স্বপ্নযাত্রা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।