লগইন
হরিনাকুন্ডুতে পুকুরে বিষ প্রয়োগ করে ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হরিনাকুন্ডুতে পুকুরে বিষ প্রয়োগ করে ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া-মান্দারতলা মাঠের নলবিল ঘিরে গড়ে উঠেছে রুপালী বিপ্লব খ্যাত মৎস্য খামার। প্রায় পাঁচ শতাধিক বিঘার উপর গড়ে ওঠা খামারটি ঘিরে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিদিন শতাধিক পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয়ে আসছে। হরিনাকুন্ডু পৌরসভার ৫নং ওয়ার্ডের মান্দারতলা গ্রামের আবির ফিসারিজের সত্তাধিকারী রবিউল ইসলাম এখন থেকে বছর পাঁচেক পূর্বে অবহেলিত নলবিলে পুকুর খনন করে মিঠা পানির কৈ, মাগুর, শিং, টেংরা, পাবদার সাথে উন্নত বর্ধনশীল জাতের গ্রাসকার্প, সিলভার কার্প, নাইলোটিকা ও দেশীয় প্রজাতির সুস্বাদু রুই, কাতল, মৃগেলসহ নানা প্রজাতির মাছ চাষ করে সফলতার পাশাপাশি এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করে। মৎস্য চাষে এমন সফলতার মুখ দেখে এগিয়ে আসে পার্শ্ববর্তী জমির মালিক প্রায় আরও বিশ কুড়িজন কৃষক।

এমনই একজন সাধারণ কৃষিজীবী ব্যক্তি জোড়া পুকুরিয়ার দক্ষিণ পাড়ার মৃত এলেম মন্ডলের ছেলে আব্দুল মজিদ। চার বছর পূর্বে নিজের এবং লীজ নিয়ে প্রায় আড়াই একর জমির উপর চারটি পুকুর খনন করে মৎস্য চাষ শুরু করে। এবছর সে মৎস্য চাষ খাতে কৃষি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে প্রায় চার লাখ টাকার সমপরিমান অর্থ বিনিয়োগ করে পুকুর চারটিতে।

কিন্তু গতকাল রাতে কে বা কারা প্রায় দুই বিঘা সমপরিমান একটি পুকুরে বিষ প্রয়োগ করে ছয় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ সম্পূর্ণরুপে মেরে ফেলা হয়েছে বলে পার্শ্ববর্তী মৎস্য চাষীরা জানায়। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী আব্দুল মজিদ জানায়, সংশ্লিষ্ট পুকুরটিতে এবছর ৫০ হাজার টেংরা (গোলসা) সহ রুই, কাতল, গ্রাসকার্প, সিলভারকার্প, বøাড কার্প জাতীয় মাছ চাষ করা হয়। মাছের বাজার মন্দা থাকায় ইতিপূর্বে মাছ বিক্রি করা হয়নি। বর্তমানে মাছের বাজার বেশ খানিক চড়া হওয়ায় মাছ ধরে বিক্রির ঠিক পূর্ববর্তী মুহুর্তে এমন সর্বনাশ হয়ে যাওয়ায় ভুক্তভোগী চাষী সর্বশান্ত হয়ে পড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৫৭ মিনিট আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৫৮ মিনিট আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

১ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১ ঘন্টা আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৬ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৭ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৭ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৮ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৮ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।