লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

হত্যাসহ একাধিক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষিকা

প্রবাসে জীবিত থাকার পরও বেলগাছি গ্রামের এক স্কুল শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যদের নামে হত্যাসহ একাধিক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষিকা বেদানা খাতুন। ১৪ আগস্ট বৃহস্পতিবার তিনি বিকেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


লিখিত বক্তব্যে বেদানা খাতুন জানান, আমার ভাসুরের ছেলে সাগর লিবিয়া প্রবাসী। পার্শ্ববর্তী খেজুরতলা গ্রামের জমশেদ আলীর ছেলে প্লাবন আমার ভাসুরের ছেলে সাগরের মাধ্যমে লিবিয়ায় যায়। যাওয়ার এক বছর পর প্লাবনকে হত্যা করা হয়েছে দাবি করে আমি, আমার স্বামী শফিকুল ইসলাম ঠান্ডু ও আমার ছেলে জীমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন প্লাবনের পিতা। ওই মামলায় আমার ছেলে জীম কারাগারে রয়েছে। আমরা জামিনে রয়েছি।


বেদানা খাতুন সম্প্রতি ধারনকৃত প্লাবনের একটি ভিডিও বার্তা দেখিয়ে বলেন, গত ১০ আগস্ট লিবিয়ায় থাকা প্লাবন তার পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলেছে। প্লাবন একইদিন আমাদের সাথেও ভিডিও কলে কথা বলেছে। সে জীবিত আছে। আমাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার সে দুঃখ প্রকাশ করে।


লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আমি নিজে একজন শিক্ষিকা। আমার স্বামী কৃষি কাজ করেন। আমার ছেলে জীম কলেজ শিক্ষার্থী। বিদেশ যাওয়া সংক্রান্ত ব্যাপারে আমার ভাসুরের ছেলে সাগরের সাথে আমাদের কোন যোগাযোগ বা সম্পর্ক নেই। তবুও মিথ্যা মামলা দিয়ে আমাদের সীমাহীন হয়রানি করা হয়েছে। আমার ছেলে ওই মিথ্যা মামলায় এখনও কারাবাস করছে।


স্কুল শিক্ষিকা বেদানা খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট মিথ্যা মামলা থেকে অব্যহতিসহ সীমাহীন হয়রানির তদন্তপুর্বক সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৪ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।