লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় অন্ত:সত্বা স্ত্রীকে হত্যা চেষ্টা: স্বামী গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী গ্রামে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় অন্ত:সত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্ট বুধবার বিকালে নির্যাতনের শিকার গৃহবধুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

       এজাহার সুত্রে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মাঠপাড়ার মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদোসী (২৪)“র সাথে গত ১১ বছর আগে বিয়ে হয় একই গ্রামের মির্জাপাড়ার ওয়াজেদ আলী খানের ছেলে রফিকুল ইসলাম(৩২)। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নানা ভাবে নির্যাতন করতে থাকে । এরই মধ্যেই তাদের সংসার জীবনে ৯ বছরেরর একটি কন্যা রয়েছে।

মেয়ের অমানসিক নির্যাতন দেখে সহ্য করতে না পেরে বাবা জাহাঙ্গীর কয়েকমাস আগে মারা যান।সে ঘটনায় আইন আদালত করা হলেও মেয়ের ভবিষ্যতের কথা করে মামলাটি আপস নিস্পত্তি হয়ে যায়। এদিকে রফিকুল ইসলাম ঘরে স্ত্রী সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে পড়ে।  

স্বামীর পরকীয়া প্রেমের ব্যাপারটি স্ত্রী জান্নাতুল ফেরদোসী প্রতিবাদ করে। এক পর্যায়ে রফিকুল লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা দিতে না পারলে স্ত্রীকে তালাকের হুমকি দেয়।৫ আগস্ট বুধবার বিকালে যৌতুকের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির হতে হতে স্বামী শ্বশুড় মিলে অন্ত:সত্বা জান্নাতুল ফেরদোসী কে মারপিট করে। গৃহবধু জান্নাতুল ফেরদোসী মারাত্মক ভাবে আহত হয়ে পড়লে তারা তাকে বাড়ীর পার্শ্ববর্তী মাঠের মধ্যে ফেলে আসে।

নির্যাতিত গৃহবধুকে পরিবারের লোকজন উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এদিকে স্বামী রফিকুল ইসলাম তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে রায়পুর বারইপাড়াই ফুর্তি করা কালে জনতার হাতে আটক হয়। এলাকাবাসী তাদেরকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

গৃহবধু জান্নাতুল ফেরদোসের মা রোজিনা খাতুন ও মামা আব্দুস সাত্তার বলেন,রফিকুল ইসলাম আমাদের কাছে যৌতুকের তিন লাখ টাকা না পে্য়ে আমাদের মেয়ে জান্নাতুলকে অমানসিক নির্যাতনের পর ঘটনা ধামা চাপা দিতে মেয়েকে তারা অজ্ঞান করে মুখ বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট  ওয়ার্ডর মেম্বার আব্দুল মালেক বলেন,রফিকুল ইসলামের নৈতিক চরিত্র খুবই খারাপ। তার বিরুদ্ধে ইতিপুর্বেও পরকীয়া প্রেমের অভিযোগ ছিল।  এ অবস্থায় আবার তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে এবং তার স্ত্রী প্রতিবাদ করার কারনে বুধবার বিকালে মারপিট করে মাঠের ভিতর ফেলে রাখেবলে জানতে পারি। রফিকুল তার পরকীয়া প্রেমিকসহ জনতার হাতে ধরা পড়ে। কিন্তু পুলিশ রফিকুলকে আদালতে চালান দিলেও পরকীয়া প্রেমিকাকে রহস্যজনক কারনে ছেড়ে দিয়েছে।

জীবননগর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা বলেন,গৃহবধুকে জান্নাতুল ফেরদোসকে শারীরিক ভাবে নির্যাতনের চিহ্ন পাওয়া গেলেও বিষের কোন সিম্টম পাওয়া যায়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গৃহবধু জান্নাতুল ফেরদোসের মা রোজিনা খাতুন ঘটনার ব্যাপারে বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি দিয়েছেন। ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।