লগইন
সুযোগ পেলেই হিংস্র হয়ে ওঠে জামাত-বিএনপি- আহবায়ক মাহফুজুর রহমান রিটন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
সুযোগ পেলেই হিংস্র হয়ে ওঠে জামাত-বিএনপি- আহবায়ক মাহফুজুর রহমান রিটন

মেহেরপুর অফিস \ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর প্রতিবাদসহ উগ্র-সা¤প্রদায়িকতা মৌলবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মাইক্রোস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ঘুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এরপর কমিউনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সমাবেশে রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিয়াজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কুদরত-ই-খুদা রুবেল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী যারা বঙ্গবন্ধুকে মানতে পারে না, যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারেনা তারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সমাজ ও রাষ্ট্রের নানা জায়গায় ঘাপটি মেরে আছে। এরা সুযোগ পেলেই হিং¯্র হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে এই বিজয়ের মাসে ওরা ওদের অস্তিত্ব জানান দিচ্ছে।

আর থেমে থাকা নয় যেখানেই এই অপশক্তি অপকর্ম করবে সেখানেই তাদের হিং¯্রতার বিশ দাঁত ভাঙ্গা জবাব দিবে প্রস্তত বাংলাদেশ যুবলীগ। এসময় বিক্ষোভ মিছিলে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইউনুস আলী, সোহেল রানা, সাইদুর রহমান উজ্জল, শেখ সারাফত, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, বুড়িপোতা ইউপি যুবলীগের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রুমেল হোসেন, কুতুবপুর ইউপি যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক রায়হান উদ্দিন মুন্ট, আমদাহ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,বারাদি ইউপি যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ, সাধারণ সম্পাদক আলহামদু,

বাগোয়ান ইউপি যুবলীগের সভাপতি আজিজুল হক মংলা, সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, মহাজনপুর ইউপি যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব হোসেন, আমঝুপি ইউপি যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস আলী, কাজল শেখ, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পলেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় সকল ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৫ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৫ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৬ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৬ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৭ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৭ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৮ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।